দরজা বন্ধ

এই বাড়ি আজ রাত ১১টা ৫৫ মিনিটে খুলবে

০০ঘণ্টা
০০মিনিট
০০সেকেন্ড

তুমি কীভাবে এসেছিলে

৪০নুতফা
৪০আলাকা
৪০মুদগা
রূহপ্রাণ
তুমি৮ অক্টো

—

—
—
—

“তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মায়ের গর্ভে চল্লিশ দিন ধরে একত্র করা হয়। তারপর সে সমপরিমাণ সময়ে জমাট রক্তপিণ্ড হয়, তারপর সমপরিমাণ সময়ে মাংসপিণ্ড হয়। তারপর আল্লাহ একজন ফেরেশতা পাঠান, আর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়।” — আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) · সহিহ বুখারি ৩২০৮, সহিহ মুসলিম ২৬৪৩

আর একটু

৬০

চোখ সরিও না, জান।

৮ অক্টোবর, ২০২৬

শুভ জন্মদিন

শামসিয়া খান তন্দ্রা

আজ তুমি ২৪

ঘড়িতে বারোটা বাজল। পৃথিবীর প্রথম মানুষটা হিসেবে আমি তোমাকে বলছি — শুভ জন্মদিন, আমার জান।

বাড়িতে কাজ চলছে

নতুন কয়েকটা ঘর তোলা হচ্ছে। এই সময়ে কিছু জিনিস একটু এলোমেলো দেখাতে পারে, কিছু ঘর হয়তো আধা-খোলা থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। কাজ শেষ হলে আরও সুন্দর হয়ে যাবে — কথা দিলাম।

— মাছুম (রাজমিস্ত্রি)

৪ অক্টোবর, ২০২৬

তোমাকে কিছু কথা বলার ছিল। ফোনে বললে তুমি কেঁদে ফেলবে, তাই এখানেই লিখলাম — যেখানে তুমি লেখো।

যে মানুষ আমাকে ভ্যালু দেয় না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।

আমি কেন মন খারাপ করে আছি — জানতে চাওনি।
আমি কেন না খেয়ে আছি — সেটাও জানতে চাওনি।

তোমার একটা বিড়াল অসুস্থ, সেটা নিয়ে তুমি কাঁদছো। আর আমাকে নিয়ে কোনো কনসার্ন নেই।

আমি এই মানুষটাকে চাই না।

থাকো তুমি বিড়াল নিয়ে।

আমি অসুস্থ একটা বিড়ালের সাথে প্রতিযোগিতা করতে চাই না, তন্দ্রা। ও অসুস্থ, ওর পাশে থাকাই তোমার কাজ — এটা নিয়ে আমার কোনো কথা নেই।
আমি শুধু এটুকু চেয়েছিলাম, কেউ একবার জিজ্ঞেস করুক আমি খেয়েছি কিনা।

কয়েকদিন আগে তুমি নিজেই লিখেছিলে — “তুমি আমার সব কিছু নোটিস করো, ছোট বড় সব ব্যাপার।” হ্যাঁ, করি। আজও করেছি।

আজ আমি নোটিস করলাম — তুমি করোনি।

তুমি বলেছিলে আমার নিঃশ্বাস শুনেই তুমি বুঝে ফেলো আমার খারাপ লাগছে।
আজ আমি সারাদিন চুপ ছিলাম। তুমি বোঝোনি।

ভালোবাসা মানে তো শুধু “ভালোবাসি” লিখে ফেলা না। ভালোবাসা মানে খেয়াল করা — কেউ হঠাৎ চুপ হয়ে গেলে টের পাওয়া।

আমি সারাজীবন অনেক আদরে বড় হয়েছি।
তোমার কাছে আমি টাকা চাই না, গিফট চাই না, কিছুই চাই না।

আমি শুধু একটু ভাব চাই, একটু ব্যবহার চাই।
আর চাই — আমার মেয়েটা আমাকে প্রায়োরিটি দেবে।

তুমি জানো তন্দ্রা, আমি তোমাকে ভালোবাসি।

একবার ভাবো — শুধু তোমার সাথে ভিডিও কলে কথা বলব বলে আমি স্ট্যান্ড কিনে নিয়ে আসছি।
একবার ভাবো, আমি তোমাকে কতটা ভ্যালু দিই।

স্ট্যান্ডটা এখনো ব্যাগেই আছে, খুলিনি। কিনেছিলাম এই ভেবে — ভিডিও কলে তোমাকে ভালো করে দেখব, হাত দিয়ে ফোন ধরে রাখতে হবে না, তুমি ক্লান্ত থাকলে শুয়ে শুয়েই কথা বলতে পারবে।

এগুলো কেউ করে না, তন্দ্রা। আমি করি। কারণ তুমি আমার কাছে “কেউ” না।

এগুলো তো স্বাভাবিক কিছু না। আমি আসলেই তোমার প্রেমে পড়েছি।

আমি তোমাকে অনেক মন থেকে চাই।

আমি রাগ করে বলছি, তাই কথাগুলো কড়া শোনাচ্ছে। কিন্তু রাগটা আসলে তোমার উপর না — রাগটা এই জায়গাটার উপর, যেখানে আমি দাঁড়িয়ে আছি: এত দূরে, একা, আর তোমার খবরের অপেক্ষায়।

আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে শিখিনি। আজ করলাম — কারণ তুমিই সেই একজন, যার কাছে অভিযোগ করা যায়।

শুধু একটা কথা — আমার উপর চিৎকার কোরো না।
কেউ আমার উপর চিৎকার করলে আমি নিতে পারি না।

আমি চাই না তুমি কষ্ট পাও। আমি চাই তুমি বুঝো।

আজ রাতে ফোনটা হাতে নাও। কিছু বলতে না পারলে চুপ করেই থেকো — আমি শুনব।

আমি অপেক্ষা করছি।

— মাছুম

শুধু একজনের জন্য

এই পাতাটা লক করা।
পাসওয়ার্ড দাও।

হিন্ট: রোজ যে সংখ্যাটা দিয়ে তুমি তোমার ফোনটা খোলো।

৮ অক্টোবরের জন্য

তন্দ্রা, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি।

গান চলছে — সাউন্ড বাড়িয়ে নিও।
তারপর এক এক করে পরের পাতায় যেও।

৮ অক্টোবর ১ / ২৫

মাছুমের ভয়েস রেকর্ডার

রেকর্ড করো, অথবা ফোন থেকে একটা ভয়েস ফাইল বেছে দাও। তন্দ্রা ওর ঘরে গিয়ে শুনতে পাবে।

মাছুম অনলাইন · সবসময়
আমি পাশেই আছি